আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দিন ক্রমশ এগিয়ে আসছে। এই নির্বাচনে রাজনৈতিক দল বিজেপি নিজেকে তুলে ধরতে ও ভোটারদের কাছে পৌছাতে বুধবার রাতে এক নির্বাচনী কার্যালইয়ের উদ্বোধন হয়ে গেল মালদার কোতুয়ালি এলাকায়। এদিন এই নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে হাজির ছিলেন ২৭ নং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জেলা পরিষদের প্রার্থী উজ্জ্বল কুমার রায় সহ এলাকার বিজেপির নেতৃত্বরা। ফিতা কেটে এই কার্যালয়ের উদ্বোধন করেন জেলা পরিষদের বিজেপির প্রার্থী উজ্জ্বল কুমার রায়। পাশাপাশি বিভিন্ন বিরোধী দল থেকে শতাধিক কর্মীরা বিজেপিতে যোগদান করেন বলে দলীয় সূত্রে জানা যায়।
এবিষয়ে বিজেপির এক সহকর্মী জানান, এদিন ৫৫নং, ৫৬নং, ৫৭নং, ৫৮ নং বুথে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। পাশাপাশি বহু বিরোধী কর্মী এসে যোগদান করেন এই কর্মীসভায়।
এবিষয়ে বিজেপি প্রার্থী উজ্জ্বল চৌধুরী জানান, যুবকদের পরিচালনায় তাদের দলে কর্মীদের যোগদান হয়েছে, জনতার উৎসাহ লক্ষ করে তারা পঞ্চায়েত নির্বাচনে জয়যুক্ত হবেন বলে আশা করছেন তিনি।